ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাবা-ছেলে নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০২৬, ০৯:১৫ আপডেট : ১৭ মে ২০২৬, ০৯:১৫

হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার পোদ্দারবাড়ি এলাকায় হবিগঞ্জ-নছরতপুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর এলাকার আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।

স্থানীয়রা জানান, ছেলেকে মোটরসাইকেলে নিয়ে আব্দুল কাইয়ুম রাতে ধুলিয়াখালে চিকিৎসক দেখাতে যান। ফেরার পথে পোদ্দারবাড়ি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে চলন্ত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বাবা-ছেলে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের মৃত্যুর পর এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিতে হবে কবি-সাহিত্যিক-শিল্পীদের: গোলাম পরওয়ার
রাজধানীতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, প্রাণ গেলো বিএনপি নেতার
সর্বশেষ খবর
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
সৌরবিদ্যুৎ স্থাপনে ক্রয়বিধির ব্যতিক্রম, সুবিধা পাবেন কারা 
সৌরবিদ্যুৎ স্থাপনে ক্রয়বিধির ব্যতিক্রম, সুবিধা পাবেন কারা 
ফারহানের সেঞ্চুরিতে এবিজি কাপের শিরোপা জিতলো ইউল্যাব
ফারহানের সেঞ্চুরিতে এবিজি কাপের শিরোপা জিতলো ইউল্যাব
রাজধানীতে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার
রাজধানীতে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ৫ ত্রুটি, তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ৫ ত্রুটি, তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য