দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০২৬, ০২:৪৮আপডেট : ১৯ মে ২০২৬, ০২:৪৮

দুই দিনের টানা পরিবহন ধর্মঘটের পর সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহার করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। সোমবার রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে এ তথ্য জানান সংগঠনটির সদস্যসচিব আবু মঈন চৌধুরী সোহেল।

তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল শুরু হবে। তবে চলমান সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

জরুরি সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক তাপস আখঞ্জী প্রমুখ।

গত ১০ মে মৌলভীবাজারের শেরপুর এলাকায় হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কয়েকটি বাস আটকে দেন মৌলভীবাজারের পরিবহন শ্রমিকরা। এ সময় বাস ভাঙচুর ও কয়েকজন শ্রমিককে মারধরের ঘটনাও ঘটে। ঘটনার পর প্রশাসনের উদ্যোগে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনও কার্যকর সমাধান হয়নি।

/এএম/
সম্পর্কিত
জামালপুর থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
আজও চুয়াডাঙ্গা থেকে চলছে না কোনও বাস
পুলিশকে থাপ্পড় দেওয়া শ্রমিকনেতার জন্য দিনাজপুরে পরিবহন ধর্মঘট
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ