তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ১১:০৩আপডেট : ১৭ জুন ২০২৬, ১১:১২

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এ আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে চলছে আয়োজনের ব্যাপক প্রস্তুতি। শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়ামে বানানো হয়েছে অনুষ্ঠান মঞ্চ। সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম সোহেল রানা (৩০)। তিনি উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। তার গায়ে তারেক রহমানের ছবি সংবলিত টি-শার্ট ছিল।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, অনুষ্ঠানস্থলের পাশে দাঁড়িয়ে ওই যুবক হঠাৎ করে উচ্চস্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় সেখানে অবস্থানরত কয়েকজন স্থানীয় ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। পরে পুলিশ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক হারুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন। পরে সেখানে থাকা কিছু লোক তাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে ওই তরুণ থানায় আছেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে একটি ছেলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিল। পরে সেখানে থাকা লোকজন তাকে মারধর করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে। সে পেশায় আনারস ব্যবসায়ী। এখনো কোনও মামলা হয়নি।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজারে ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা
মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সর্বশেষ খবর
২৭০ কোটি ডলারে কারা কিনলেন ধুঁকতে থাকা পিৎজা হাট
২৭০ কোটি ডলারে কারা কিনলেন ধুঁকতে থাকা পিৎজা হাট
জর্ডানকে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে অস্ট্রিয়া  
জর্ডানকে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে অস্ট্রিয়া  
রাজধানীতে পুলিশের ওপর হামলা: কব্জি কাটা গ্রুপের ৬ জন গ্রেফতার
রাজধানীতে পুলিশের ওপর হামলা: কব্জি কাটা গ্রুপের ৬ জন গ্রেফতার
তারুণ্য, প্রযুক্তি ও সমাজ: নতুন বাস্তবতার বাংলাদেশ 
তারুণ্য, প্রযুক্তি ও সমাজ: নতুন বাস্তবতার বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি