মঙ্গলবার সিলেট বিভাগে সিএনজি-পেট্রোল পাম্পে ধর্মঘট

সিলেট প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ০৪:২২আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ০৪:২৬

ধর্মঘট সাউথ সুরমা সিএনজি অ্যান্ড পেট্রোল ফিলিং স্টেশনে হামলা ও লুটপাটের ঘটনায়  মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৬টা থেকে সিলেট বিভাগে পেট্রোল পাম্প, সিএনজি ফিলিং স্টেশন ও ট্যাংক লরি ধর্মঘট ডেকেছে। সিলেট বিভাগ সিএনজি ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পেট্রোল পাম্পে হামলার ঘটনায় তারা সোমবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করতে যান। কিন্তু  থানার ওসি আসামিদের নামের তালিকা থেকে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিকের নাম বাদ দিতে বলেন। থানা মামলা গ্রহণ না করায় তারা এ ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন।
প্রসঙ্গত, গাড়িতে গ্যাস লোড নিয়ে কথা কাটাকাটির জের ধরে গত সোমবার (১১ এপ্রিল) বেলা ৩টার দিকে দক্ষিণ সুরমার দাউদপুর বাইপাসস্থ সাউথ সুরমা সিএনজি অ্যান্ড পেট্রোল ফিলিং স্টেশনের এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন:

সাত খুনের ঘটনায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ, পরবর্তী সাক্ষ্য ১৮ এপ্রিল

তনুর ভাইয়ের বন্ধুসহ নিখোঁজ চারজনের সন্ধান চায় পরিবার

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম