সাদাপাথরে ঘুরতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
০৩ জুলাই ২০২৬, ১৪:২৭আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১৪:২৭

সাদাপাথরের ধলাই নদীতে নিখোঁজ পর্যটক ডা. সুব্রত সাহা বিকাশের (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে স্থানীয় এক মাঝি ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের নিকটে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সাদা পাথরে গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে যান। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।

জানা গেছে, ঢাকা থেকে সাদা পাথর দেখতে এসেছিলেন সুব্রতসহ চার বন্ধু। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা সাদা পাথরের পানিতে গোসল করতে নামেন। এ সময় স্রোতের টানে তলিয়ে যান সুব্রত সাহা। পরে তার সন্ধানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টা চেষ্টার পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজের প্রায় সাড়ে ১৮ ঘণ্টা পর শুক্রবার সকালে রুবেল মিয়া নামের এক মাঝি ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের কাছে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎ জ্যোতি জানান, আজ সকালে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের ৩ নম্বর পিলারের কাছে স্থানীয় এক মাঝি পর্যটক সুব্রত সাহার লাশ দেখতে পান। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, পর্যটকদের সতর্ক করা হলেও অতিউৎসাহী হয়ে অনেকে লাইফ জ্যাকেট না পরেই পানিতে গোসল করতে নামেন। ফলে দুর্ঘটনা ঘটছে। সাদা পাথরে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেট পরে পানিতে নামার অনুরোধ জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
ঔপনিবেশিক ইতিহাস ও বহুধর্মীয় সংস্কৃতির স্মৃতিগাঁথা সৈয়দপুরের ক্যাথলিক গির্জা
পদ্মা নদীতে আরও একজনের লাশ, আগেরজনেরও পরিচয় মেলেনি
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
সর্বশেষ খবর
বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, চতুর্থ স্থানে ঢাকা
বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, চতুর্থ স্থানে ঢাকা
দিশার মৃত্যু মামলায় নতুন মোড়, এফআইআরে রিয়া চক্রবর্তীসহ একাধিক তারকার নাম
দিশার মৃত্যু মামলায় নতুন মোড়, এফআইআরে রিয়া চক্রবর্তীসহ একাধিক তারকার নাম
ঔপনিবেশিক ইতিহাস ও বহুধর্মীয় সংস্কৃতির স্মৃতিগাঁথা সৈয়দপুরের ক্যাথলিক গির্জা
ঔপনিবেশিক ইতিহাস ও বহুধর্মীয় সংস্কৃতির স্মৃতিগাঁথা সৈয়দপুরের ক্যাথলিক গির্জা
স্মার্ট টিভিতে গোপনে নজরদারির অভিযোগ, যা বলছে এলজি
স্মার্ট টিভিতে গোপনে নজরদারির অভিযোগ, যা বলছে এলজি
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে