শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

মৌলভীবাজার প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ২১:২৭আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২১:২৭

গ্রেফতারের প্রতীকী ছবিমৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূনবীর ইউনিয়নে পাত্রীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে  তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২এপ্রিল) ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা রাজাপুর গ্রামের মো. শহিদ মিয়া (৫৫), মাতব্বর মো. সুরুক মিয়া (৬৫) ও ফটিক মিয়া (৫৫)।
এর আগে সোমবার  ভিকটিমের পিতা মো. দুরুদ মিয়া চার জনের নাম উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। শ্রীমঙ্গল থানার মামলা নং ১২, তাং ১১/০৪/১৬।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, গত ৯ এপ্রিল শনিবার বিকাল ৫টার দিকে গ্রামের এক বিয়েতে বাড়ির লোকজন চলে যাওয়ায়  মিষ্টি খাওয়ার কথা বলে  ঘরে ডেকে শহিদ মিয়া ওই শিশুকে ধর্ষণ করে। পওে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার ও বাড়ির লোকজনের মধ্যে জানাজানি হলেও স্থানীয় প্রভাবশালী মাতব্বর মো. সুরুক মিয়া ও ফটিক মিয়া ও হান্নান মিয়া বিষয়টি শালিস করে দিবে বলে নির্যাতিত শিশুটিকে চিকিৎসা দিতে বাধা দেয়।

তিনি আরও বলেন, শিশুটিকে চিকিৎসা দিতে রাতেই মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মামলা রুজুর পর ৪ আসামির মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। মামলার আরেক আসামি মো. হান্নান মিয়াকে (৪৫)  গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে বলে এসআই রফিক জানান।

আরও পড়ুন:

লালমনিরহাটে প্রায় ৩ কোটি টাকার টেন্ডার ভাগাভাগির অভিযোগ

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী