এনসিপির গাড়িবহরে হামলা, জামিন পেলেন হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ ১১ জন

হবিগঞ্জ প্রতিনিধি
০২ আগস্ট ২০২৬, ১৭:৫৬আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৭:৫৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদসহ ১১ জন। 

রবিবার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো. আব্দুল মান্নানের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বলেন, ‘মামলায় ঘটনার সময়, স্থান ও আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বর্ণনা নেই। এসব বিষয় আদালতের নজরে আনা হলে আদালত জামিনের আদেশ দেন।’

জামিনপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম।

গত ২৮ জুলাই বিকালে হবিগঞ্জ শহরের টাউনহলের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ২৯ জুলাই রাতে হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেন। এতে জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়। মামলায় প্রাণনাশের উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখম, চুরি ও ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। এ মামলায় আজ দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চান ছাত্রদলের ১১ জন নেতাকর্মী। শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন বলেন, ‘আদালত মামলার আরজি পর্যালোচনা করে দেখেছেন, ঘটনার সময় ও বিবরণে নানা অসংগতি আছে। এ কারণে সার্বিক বিষয় বিবেচনা নিয়ে জামিন মঞ্জুর করেন।’

ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন।

মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, ২৮ জুলাই বিকেলে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদ এলাকায় এনসিপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশি অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।

/এএম/ 
সম্পর্কিত
মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যা: বহিষ্কৃত নেতা লেদু কারাগারে
‘অতীতের কঠিন মুহূর্তের চিত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে’
২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
এআই বিতর্কে ভেস্তে গেল কোটি টাকার বই চুক্তি, 'কৃষ্ণাঙ্গ বলেই সন্দেহ' অভিযোগ লেখকের
এআই বিতর্কে ভেস্তে গেল কোটি টাকার বই চুক্তি, 'কৃষ্ণাঙ্গ বলেই সন্দেহ' অভিযোগ লেখকের
হামলা স্থগিতে ট্রাম্পকে অনুরোধের দাবি প্রত্যাখ্যান ইরানের
হামলা স্থগিতে ট্রাম্পকে অনুরোধের দাবি প্রত্যাখ্যান ইরানের
অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
ঢাকায় চীনা নাগরিকদের অনলাইন প্রতারণার ফাঁদ, বাংলাদেশি নারীসহ গ্রেফতার ৪
ঢাকায় চীনা নাগরিকদের অনলাইন প্রতারণার ফাঁদ, বাংলাদেশি নারীসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব