হবিগঞ্জ-সিলেট সড়কে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৬, ১১:২৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১১:২৪

হবিগঞ্জ সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে হবিগঞ্জের বাসের শ্রমিকদের মারপিটের প্রতিবাদে হবিগঞ্জ থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ। এদিকে, পহেলা বৈশাখের দিন বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী জানান, তুচ্ছ বিষয় নিয়ে বুধবার হবিগঞ্জের বাস চালক জুনায়েদ মিয়ার সঙ্গে সিলেটের মিতালী পরিবহনের একটি বাসের চালকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার দুপুরে সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে হবিগঞ্জের বাস চালক জুনায়েদ মিয়াসহ কয়েকটি বাসের শ্রমিকদের মারপিট করে মিতালী পরিবহনের শ্রমিকরা। এতে হবিগঞ্জের পাঁচ বাস শ্রমিক আহত হন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট রুটে চলাচলকারী একমাত্র বাস ’বিরতিহীন পরিবহন’ চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ বাস মালিকদের সংগঠন হবিগঞ্জ মটর মালিক গ্রুপ। তবে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়তে পারেন: পহেলা বৈশাখে ডিএমপির মিষ্টি প্রত্যাখ্যানের আহ্বান

মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সিলেটের সঙ্গে বাস চলাচল বন্ধ থাকবে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে