অন্যের শরীরে এমপির চেহারা বসিয়ে ভিডিও বানানো একজন গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৬, ১২:৫২আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১২:৫২

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানকে নিয়ে এআই ব্যবহার করে ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সাইবার মামলায় গ্রেফতার ওই ব্যক্তির নাম সৈয়দ তানভীর আহমেদ (৩০)।

সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সৈয়দ তানভীর মৌলভীবাজার পৌরসভার বেরীরপাড় এলাকার বাসিন্দা। তার পূর্বের বাড়ি জুড়ী উপজেলায় হলেও বর্তমানে তিনি শ্রীমঙ্গলে বসবাস করছিলেন। নিজেকে তিনি একটি ফার্মের প্রকৌশলী হিসেবে পরিচয় দেন এবং বেরীরপাড় এলাকায় তার ব্যবসায়ী ফার্ম রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এমপি এম নাসের রহমানের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশে একটি চক্র এআই প্রযুক্তির সাহায্যে তার মুখমণ্ডল অন্য একজনের শরীরের সঙ্গে যুক্ত করে এই ভুয়া ও অশ্লীল ভিডিও তৈরি করে। পরে তা বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়।

এ ঘটনায় গত ২ আগস্ট মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে একটি সাইবার মামলা করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। মামলার সুষ্ঠু তদন্ত ও এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

/এফআর/
সম্পর্কিত
রাস্তার বরাদ্দ আনতে খরচ হয়েছে, তাই ইট তুলে বিক্রি করলেন ইউপি মেম্বার
বৃদ্ধাকে বিয়ে করে টাকা হাতিয়ে হত্যা, জামায়াত নেতা কারাগারে
‘জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না’, নাহিদকে উদ্দেশ করে রাশেদ
সর্বশেষ খবর
ইংল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপ জিতে গিয়েছিল আর্জেন্টিনা, দাবি তাপিয়ার 
ইংল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপ জিতে গিয়েছিল আর্জেন্টিনা, দাবি তাপিয়ার 
কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে কমবে গ্যাস-বিদ্যুৎ সংকট: তথ্য উপদেষ্টা
কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে কমবে গ্যাস-বিদ্যুৎ সংকট: তথ্য উপদেষ্টা
উদ্ধারকাজে গিয়ে নিজেই লাশ হলেন পুলিশ সদস্য
উদ্ধারকাজে গিয়ে নিজেই লাশ হলেন পুলিশ সদস্য
রাস্তার বরাদ্দ আনতে খরচ হয়েছে, তাই ইট তুলে বিক্রি করলেন ইউপি মেম্বার
রাস্তার বরাদ্দ আনতে খরচ হয়েছে, তাই ইট তুলে বিক্রি করলেন ইউপি মেম্বার
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি