সিলেটে হাম উপসর্গে ৩ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ১৫:৫৪আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৬:২৭

সিলেটে গত ২৪ ঘণ্টায় (রবিবার ৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১৮ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়। আর হামের লক্ষণ নিয়ে নতুন করে ৯১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম। তিনি জানান, আমরা নির্দেশনা অনুযায়ী চেষ্টা করছি। এর আগের ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। কিন্তু এই ২৪ ঘণ্টায় আবার তিন জন মারা গেছে। আমরা চেষ্টা করেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন– হবিগঞ্জের নেপাল পালের স্ত্রী স্বর্ণা রানী দাস (১৮), হবিগঞ্জের আব্দুল আউয়ালের ছেলে মো. এহসানুল (৩) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারের ৮ মাস বয়সী শিশু আয়ান। এর মধ্যে এহসানুল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, আয়ান সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে এবং স্বর্ণা ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৭ জনে। এ বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও সন্দেহজনক হামে মোট ১২৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর মধ্যে ৬ জনের নিশ্চিত হাম এবং ১১৯ জনের সন্দেহজনক হামের উপসর্গ ছিল।

গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ৯১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫১ জন নতুন রোগী ভর্তি হন। আর বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৭১ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি আছেন। এর মধ্যে সর্বোচ্চ ১২১ জন রোগী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৬২ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

/আরকে/
সম্পর্কিত
লিওনেল মেসির কেবল বাবা নন, হোর্হে মেসি আসলে কে ছিলেন
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
দুই বাসের সংঘর্ষে নিহত ৯, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি
সর্বশেষ খবর
জেন-জিদের পছন্দের তালিকায় শীর্ষ শহর কোনগুলো
জেন-জিদের পছন্দের তালিকায় শীর্ষ শহর কোনগুলো
রিজার্ভ চুরি মামলা: শতক ছুঁতে রইলো বাকি ৩!
রিজার্ভ চুরি মামলা: শতক ছুঁতে রইলো বাকি ৩!
আদালতে ডন, কারাগারে আটক রাখার আবেদন
আদালতে ডন, কারাগারে আটক রাখার আবেদন
খায়রুল হককে নির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখানোর আদেশ আপিলে বহাল
খায়রুল হককে নির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখানোর আদেশ আপিলে বহাল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল