হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০২৬, ১৫:০৪আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৫:০৪

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে ও ইনাতগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ দক্ষিণ গ্রামের ময়না মিয়ার ছেলে সবজি ব্যবসায়ী আবুল কাশেম (৫০) এবং ইনাতগঞ্জ বাজারের ফাহিম সবজি ভান্ডারের কর্মচারী ময়না মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইনাতগঞ্জ বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী ও কর্মচারী পিকআপ ভ্যানযোগে বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন। পথে রোকনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মশহুদ আহাম্মদ নিহত হন। গুরুতর আহত পিকআপ ভ্যানের চালকসহ চারজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কাশেম ও ময়না মিয়ার মৃত্যু হয়।

বর্তমানে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত বাসটি পরে আউশকান্দি এলাকায় আটক করা হয়। বাস ও পিকআপ ভ্যানটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

/ইউএস/
সম্পর্কিত
জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত
ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ৪ দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
সর্বশেষ খবর
পিকাসো-দালিদের সঙ্গে প্রদর্শনী, তবু নড়াইলেই ফিরলেন সুলতান
পিকাসো-দালিদের সঙ্গে প্রদর্শনী, তবু নড়াইলেই ফিরলেন সুলতান
শেখ হাসিনার প্রত্যর্পণ দ্রুত করার তাগিদ ঢাকার
শেখ হাসিনার প্রত্যর্পণ দ্রুত করার তাগিদ ঢাকার
বাংলাদেশ নিয়ে ইংলিশ কোচের অভিযোগ, ‘মানুষ গাড়িতে ধাক্কা দেয়, ঘিরে ধরে টাকা চায়’
বাংলাদেশ নিয়ে ইংলিশ কোচের অভিযোগ, ‘মানুষ গাড়িতে ধাক্কা দেয়, ঘিরে ধরে টাকা চায়’
বরিশালে এবারও পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা
বরিশালে এবারও পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের