‘প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এলে ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকার’

সিলেট প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, ০৮:৩০আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৮:৩০

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আমন্ত্রণ এলে সরকার অবশ্যই ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে এই মুহূর্তে সফরের কোনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি।’

শুক্রবার ( ১৪ আগস্ট) সিলেটের ওসমানীনগরের খাদিমপুর বাজার এলাকায় প্রবাসীদের অর্থায়নে এনআরবি মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে শেষে তিনি এ কথা বলেন।

গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘গ্যাস ও বিদ্যুৎ সংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটি একটি বৈশ্বিক জ্বালানি সংকট। ইসরায়েল ও ইরানের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় এই সংকট তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘জ্বালানি সংকট মোকাবিলায় কীভাবে এনার্জি ডাইভারসিফিকেশন করা যায়, কীভাবে জ্বালানি মজুত বাড়ানো যায় এবং ঘাটতি কীভাবে দূর করা যায় এসব বিষয়ে সরকার ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে। দ্রুতই এ বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।’

স্বাস্থ্য খাতে বিনিয়োগকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘প্রবাসীরা বড় হৃদয়ের মানুষ। দেশের প্রতি ভালোবাসা না থাকলে তারা দেশের জন্য এত উদ্যোগ নিতেন না। প্রবাসে গেলে দেশপ্রেম কমে যায় না বরং কিছু ক্ষেত্রে তা আরও বেড়ে যায়।’

/এফআর/
সম্পর্কিত
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা 
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
বিছানায় কাত হয়ে ঘণ্টার পর ঘণ্টা ফোন, ঘাড়ে টাইটানিয়াম স্ক্রু বসাতে হলো অভিনেত্রীর
সর্বশেষ খবর
গুগলের পিক্সেল ১১ সিরিজে নতুন কী, সঙ্গে এলো ওয়াচ ও ট্যাগ
গুগলের পিক্সেল ১১ সিরিজে নতুন কী, সঙ্গে এলো ওয়াচ ও ট্যাগ
কোন খাতে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হচ্ছে
কোন খাতে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হচ্ছে
বিদ্যুৎস্পৃষ্ট পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও
বিদ্যুৎস্পৃষ্ট পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও
চুলে কন্ডিশনার রয়ে গিয়েছে? শুকনোর পর বুঝলে কী করবেন
চুলে কন্ডিশনার রয়ে গিয়েছে? শুকনোর পর বুঝলে কী করবেন
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন