বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার 

মৌলভীবাজার প্রতিনিধি 
১৬ আগস্ট ২০২৬, ০২:২০আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০২:২০

মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে কুলাউড়া উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস চৌধুরী নামে ওই নেত্রীকে গ্রেফতার করা হয়। জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী। তার বাড়ি কুলাউড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। স্থানীয় শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পুরো কর্মসূচির ছবি ও ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করার পর তা পুলিশের নজরে আসে। এরপর পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের বলেন, জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে থানার সামনে বাবার মৃত্যু
ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে থানার সামনে বাবার মৃত্যু
বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে: নুর 
বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে: নুর 
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার 
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে