ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩২

ডোপ টেস্টে ‘পজিটিভ’ আসায় পুলিশ সুপার আ ফ ম নিজামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে গত ১০ সেপ্টেম্বর এ বিষয়ে  প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, আ ফ ম নিজাম  বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। তিনি মিরপুরে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচ, ঢাকায় পাঠানো হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার মাদক পরীক্ষা করা হয়। এতে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ পাওয়া যায়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিষয়টি ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থী।

এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী, গত ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার প্রয়োজনীয়তা দেখা দেয়। পরে একই বিধির আওতায় আ ফ ম নিজাম পিপিএম-বারকে চাকরি থেকে সামগ্রিকভাবে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনার বদলি
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের  সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি
সর্বশেষ খবর
দূরে থাকতে বলায় নারী বাইকারকে গাড়ির ধাক্কা
দূরে থাকতে বলায় নারী বাইকারকে গাড়ির ধাক্কা
বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় না করার সিদ্ধান্ত সাইফের
বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় না করার সিদ্ধান্ত সাইফের
ডায়াবেটিসকে হারিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম, মাকে কৃতিত্ব দিলেন জভেরেভ
ডায়াবেটিসকে হারিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম, মাকে কৃতিত্ব দিলেন জভেরেভ
দেশীয় কোটায় প্রবাসীদের হজযাত্রার নেপথ্যে কী
দেশীয় কোটায় প্রবাসীদের হজযাত্রার নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার