মাহফিলে চারটি কমলা বিক্রি হলো ৫০ হাজার টাকায়

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮

মৌলভীবাজারের রাজনগরে একটি মাহফিলে চারটি কমলা নিলামে তুলেছেন বক্তা শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী। সেই চার কমলা নিলামের মাধ্যমে অর্ধলাখ টাকায় কিনেছেন এক যুক্তরাষ্ট্র প্রবাসী।

ঘটনাটি ঘটেছে বুধবার (৭ অক্টোবর) রাত ১টার সময় মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার ওয়াজ মাহফিলে।

জানা যায়, বুধবার রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলে মাদ্রাসার পক্ষ থেকে এক হালি কমলা প্রকাশ্যে নিলামে তোলেন মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী। এ সময় ফেসবুকে পুরো ওয়াজসহ নিলামপর্ব লাইভ চলছিল। নিলামের একপর্যায়ে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৫০ হাজার টাকা দিয়ে চারটি কমলা কেনেন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মালিক রুকন।

ওয়াজ ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারী শ্রোতারা বলেন, মাহফিল শেষে দোয়ার আগে কমলাগুলো নিলামে তোলা হয়। পাঁচ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকায় বিক্রি হয়। নিলামে যারা অংশগ্রহণ করেছেন সবার উদ্দেশ্য হলে ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা। এসব ধর্মীয় প্রতিষ্ঠান সাধারণ মানুষের সহযোগিতায় পরিচালনা করা হয়।

নিলামে কমলা কিনে নেওয়া যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, আমার বাবা ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার কথা চিন্তা করে কমলাগুলো কিনেছেন। এ ছাড়াও বছরে ৩৬ হাজার টাকা দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তিনি এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য সবসময় পাশে থাকেন।

মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন বলেন, মাদ্রাসার সহযোগিতার কথা চিন্তা করে বিগত কয়েকবছর ধরে ওয়াজ-মাহফিলে বিভিন্ন ফল নিলাম করা হয়। এবার চারটি কমলা নিলামে তোলা হলে ৫০ হাজার টাকায় বিক্রি হয়। এ ছাড়াও আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। মূলত এই ফলগুলো এত দামে বিক্রি হওয়ার কারণ হলো মাদ্রাসায় সহযোগিতা করা। যারা ফল কিনেছেন তারা আমাদের শুভাকাঙ্ক্ষী।

/এফআর/
সম্পর্কিত
সাবেক নৌপ্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী
নারী এমপিদের নিয়ে ‘কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল’, বিচার দাবি রুমিন ফারহানার
বিএনপির দুই পক্ষের ইফতার মাহফিল ঘিরে ১৪৪ ধারা জারি
সর্বশেষ খবর
ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
সেগুনবাগিচার দেয়াল সেজেছে নতুন রূপে
সেগুনবাগিচার দেয়াল সেজেছে নতুন রূপে
রাজশাহীতে ১২০০ শয্যার হাসপাতাল নির্মাণে ৪৯৭ কোটি টাকা অনুমোদন
রাজশাহীতে ১২০০ শয্যার হাসপাতাল নির্মাণে ৪৯৭ কোটি টাকা অনুমোদন
লাদাখে প্রিপেইড সিম কেন কাজ করে না, ভ্রমণের আগে জেনে নিন
লাদাখে প্রিপেইড সিম কেন কাজ করে না, ভ্রমণের আগে জেনে নিন
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি