প্রতিবাদের মুখে গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল বন্ধ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১৮:৩৮ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৮:৩৮

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রশাসনের অনুমতি না থাকার কারণ দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অনুষ্ঠান বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকেই তাহেরীর আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। পাশাপাশি তাকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন তারা। অনুমতি না থাকায় শুক্রবার মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

এ বিষয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিল আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে মাহফিল করতে দেওয়া হবে না।

এ সময় তিনি আসার চেষ্টা করলে পাল্টা কর্মসূচি দিয়ে প্রতিহত করবে হেফাজতে ইসলাম বলেও জানান মুফতি ইয়াকুব।

অপরদিকে তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, ‘যেকোনও কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের প্রোগ্রাম করবো।’

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

/এফআর/
সম্পর্কিত
গভীর রাতে অভিযান চালিয়ে আ.লীগ নেতাকে আটকের পর ছেড়ে দিলেন ওসি
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজারসহ আটক ৫
ইজিবাইকে পাচার হচ্ছিল ৫৮ বস্তা সরকারি চাল, আটক ৩ চালক
সর্বশেষ খবর
মার্কিন দখল থেকে দুই তেল ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের
মার্কিন দখল থেকে দুই তেল ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের
৮১ মিনিটে ইতিহাসের সবচেয়ে বড় শিল্পকর্ম চুরি, ৩৬ বছরেও খোলেনি রহস্যের জট
৮১ মিনিটে ইতিহাসের সবচেয়ে বড় শিল্পকর্ম চুরি, ৩৬ বছরেও খোলেনি রহস্যের জট
শ্রমিকলীগ নেতা আতাউর গ্রেফতার
শ্রমিকলীগ নেতা আতাউর গ্রেফতার
যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি
যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব