কারখানা পরিদর্শকদের কাজে বাধা দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শ্রমমন্ত্রীর

সিলেট প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ১৫:০৫ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৫:০৫

শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, কলকারখানায় কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি প্রতিরোধে কার্যকর পরিদর্শন জোরদার করতে হবে।

শনিবার (১০ অক্টোবর) সিলেটের রোজ ভিউ হোটেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের (ডিআইএফই) শ্রম পরিদর্শকদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমমন্ত্রী বলেন, অনেক কারখানায় অগ্নিনির্গমন পথের অভাব, বৈদ্যুতিক ত্রুটি এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে এবং নিরাপত্তাব্যবস্থা কার্যকর রাখতে হবে।

তিনি বলেন, পরিদর্শনের সময় কোনও কারখানায় লাইসেন্সের ঘাটতি কিংবা নিরাপত্তাবিধি লঙ্ঘনের বিষয় নজরে এলে তা নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। দুর্ঘটনায় একজন দক্ষ শ্রমিকের মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, দেশের অর্থনীতি ও উৎপাদনশীলতার জন্যও বড় ক্ষতি।

শ্রমমন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনে পরিদর্শকদের বাধা দেওয়া কিংবা তাদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা গ্রহণযোগ্য নয়। কোনও কারখানা পরিদর্শনে বাধা দেওয়া হলে বা দায়িত্ব পালনে অসহযোগিতা করা হলে তা মন্ত্রণালয়কে জানাতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া কর্মকর্তাদের উৎসাহিত করা হবে। তবে পরিদর্শন কার্যক্রমে অনিয়ম ও দায়িত্বহীনতা মেনে নেওয়া হবে না।

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাকে সরকারের অঙ্গীকার উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকের মর্যাদা রক্ষা, শ্রম আইনের যথাযথ প্রয়োগ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ ছাড়া আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ বাস্তবায়নের উদ্যোগ জোরদার করার পাশাপাশি সময়োপযোগী শ্রম পরিদর্শন নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক ফরহাদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের টেকনিক্যাল অফিসার ওলে জাস্টেনসেন এবং সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং ডিআইএফইর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরএইচ/
সম্পর্কিত
রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি
বোমা হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
সর্বশেষ খবর
বারবার ঠান্ডা লাগছে, সারছে না কাশি? শিশুর হাঁপানির লক্ষণ চিনুন
বারবার ঠান্ডা লাগছে, সারছে না কাশি? শিশুর হাঁপানির লক্ষণ চিনুন
আটক দিপকে, বিক্ষোভের দায়িত্বে অজিঙ্কা শিন্ডে
আটক দিপকে, বিক্ষোভের দায়িত্বে অজিঙ্কা শিন্ডে
মিরপুর ১০-এ জুলাই যোদ্ধাদের নামফলক অপসারণ, পুনঃস্থাপনের উদ্যোগ ডিএনসিসির
মিরপুর ১০-এ জুলাই যোদ্ধাদের নামফলক অপসারণ, পুনঃস্থাপনের উদ্যোগ ডিএনসিসির
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অপসারণ দাবি সাদিক কায়েমের
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অপসারণ দাবি সাদিক কায়েমের
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ