২০ বছরের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে

সিলেট প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ১৩:২৫ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৩:২৫

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর ৭১ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৩৬ হাজার ৫৯৭ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন।

এ বছরও সিলেট শিক্ষা বোর্ডের ২০ বছরের ইতিহাসে সর্বনিম্ন ফল। ২০০৬ সালে সিলেট শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর থেকে পাসের হার ৬০ শতাংশের নিচে ছিল না। সর্বশেষ গত বছর ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। এবার আরও কমেছে। আর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট শিক্ষা বোর্ডের হলরুমে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট আতিকুর রহমান।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৯৮০ জন। মানবিক বিভাগে পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৭০ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন।

পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় ছেলেরা এগিয়ে রয়েছেন। এ বছর ২৮ হাজার ৯৩৫ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৪ হাজার ৯৬ জন। তাদের পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬১৩ জন। অন্যদিকে, ৪২ হাজার ৯৫৮ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২২ হাজার ৫০১ জন। তাদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫৯১ জন।

জেলাভিত্তিক ফলে সিলেট জেলায় ৩০ হাজার ৯৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৭ হাজার ৮৩৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯০৩ জন। সুনামগঞ্জ জেলায় ১৩ হাজার ৬৬৭ জনের মধ্যে পাস করেছেন ৬ হাজার ২৮৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন। মৌলভীবাজার জেলায় ১৪ হাজার ৫৭০ জনের মধ্যে পাস করেছেন ৬ হাজার ৩৮৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৫১ জন। আর হবিগঞ্জ জেলায় ১২ হাজার ৬৯৯ জনের মধ্যে পাস করেছেন ৬ হাজার ৮৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০৪ জন।

/আরএইচ/
সম্পর্কিত
ইংরেজি-উচ্চতর গণিতে ফল বিপর্যয়ে কুমিল্লায় এইচএসসিতে ধস
ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে শূন্য পাস, ব্যবস্থা নেবে বোর্ড
১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাস, জিপিএ-৫ ও কমেছে চট্টগ্রাম বোর্ডে
সর্বশেষ খবর
তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে ৭ দিনের রিমান্ডে চায় নৌ-পুলিশ
তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে ৭ দিনের রিমান্ডে চায় নৌ-পুলিশ
কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হাজতি, ঢা‌মে‌কে মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হাজতি, ঢা‌মে‌কে মৃত্যু
মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে ব্যালন ডি’অর জিতেছেন কেইন
মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে ব্যালন ডি’অর জিতেছেন কেইন
রাশিয়ার পাশে দাঁড়াতে নারাজ পশ্চিমারা, বাতিল জি২০-এর ‘ফ্যামিলি ফটো’
রাশিয়ার পাশে দাঁড়াতে নারাজ পশ্চিমারা, বাতিল জি২০-এর ‘ফ্যামিলি ফটো’
সর্বাধিক পঠিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর