কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা: সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক

সিলেট প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ১৮:৩৬ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৮:৩৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারকে সভা করার সুযোগ দেওয়ায় ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ তালা দেওয়া হয়েছে। এ ঘটনায় রিসোর্টের দুই কর্মী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ। তবে ওই সভার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে রিসোর্টের মালিক সোহেল আত্মগোপনে আছেন।

এ ব্যাপারে জানতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়লকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। তবে ওসির পক্ষে থানার ডিউটি অফিসার এসআই হাসিব বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গোয়াইনঘাটের রাতারগুলে অবস্থিত সোহেল স্কয়ার রিসোর্টটি বন্ধ করা হয়েছে। সেখানে তালা দিয়েছে পুলিশ। সেইসঙ্গে রিসোর্টের দুই কর্মী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। রিসোর্টের মালিক আত্মগোপনে আছেন। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

সিলেটের রাতারগুল এলাকার ওই ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সভা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ওই সভায় উপস্থিত ছিলেন রনজিতের ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের তাহিরপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক তারা মিয়া। তাকে আটক করেছে সুনামগঞ্জের পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রিসোর্টে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সভার স্থান নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তারা মিয়াকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তারা মিয়াকে আটকের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল থেকে দুপুর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়া জানান, গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকার ওই ইকো রিসোর্টে রনজিত সরকার ওই সভা করেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে রাতারগুলে যায়। 

পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে গিয়ে সভার বিষয়ে তথ্য পাওয়া যায়। গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানারও টাঙানো হয়। সভায় প্রায় ১৭৫ জন অংশ নেন বলে জানান তারা মিয়া। দিনভর আয়োজন শেষে রাতে গান-বাজনার সময় রনজিত সরকার সেখানে উপস্থিত হন। পরে তিনি ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে সেখান থেকে চলে যান।

পুলিশ সুপার জানান, শিক্ষা সফরের আড়ালে ওই আয়োজন করা হয়েছিল। তবে রনজিত সরকার কীভাবে কার সহায়তায় দেশে ঢুকেছেন এবং কর্মী সভায় অংশ নিয়েছেন, সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে সোমবার বিকালে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভায় দেওয়া বক্তব্য প্রচার করেন রনজিত সরকার। ওই বক্তব্যে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন। এর জেরে সোমবার দিবাগত রাতে সিলেট শহরের গোপালটিলায় তার বাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ লোকজন।

এদিকে রনজিত সরকারের সরকারবিরোধী বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। মধ্যনগর, তাহিরপুর ও ধর্মপাশায় এসব কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, মঙ্গলবার রাতেই নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিটে মিছিল ও সমাবেশ করার নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। ফ্যাসিস্ট আওয়ামী চক্রের ষড়যন্ত্র রুখে দিতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফতেহপুর ইউনিয়নের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী এবং যুবলীগ নেতা মাসুক আহমদের নেতৃত্বে ওই সভার আয়োজন করা হয়।

সভার স্থান নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে সিলেট ও সুনাগঞ্জের পুলিশ। পরে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিডিও দেখে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলা পুলিশ। তাকে মঙ্গলবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। তবে রনজিত সরকার বর্তমানে কোথায় অবস্থান করছেন তা সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

/এএম/ 
সম্পর্কিত
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
দাকোপে বিএনপির কার্যালয়ে আগুন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় একজন আটক
বেনাপোলে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মস্তিষ্কের রক্তপ্রবাহ ট্র্যাকার নিয়ে ভারতীয় ধনকুবের ও চিকিৎসকদের বিতর্ক
মস্তিষ্কের রক্তপ্রবাহ ট্র্যাকার নিয়ে ভারতীয় ধনকুবের ও চিকিৎসকদের বিতর্ক
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা