সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, ১৬:১৩ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৬:১৩

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ২০ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বড়লেখা উপজেলার দুর্গম লাতু ও পাল্লাথল সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বড়লেখার দুর্গম পাহাড়ি এলাকা লাতু ও পাল্লাথল সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বৈরী আবহাওয়ার এই সুযোগে সীমান্তের ওপার থেকে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালানো হয়।

বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রতিহত করেন। ফলে ওই ২০ জন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। শুক্রবার সকাল পর্যন্ত তারা সীমান্তের নোম্যানসল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান করছিলেন।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, বৈরী আবহাওয়ার সুযোগে লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি অঞ্চল দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবির নিয়মিত টহল দলের তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর বড়লেখার সীমান্ত এলাকাগুলোতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে কোনোভাবেই অনুপ্রবেশের ঘটনা না ঘটে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা বিজিবির
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২
সর্বশেষ খবর
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ
দুপুরেই যেন সন্ধ্যা নেমে এলো রাজধানীতে
দুপুরেই যেন সন্ধ্যা নেমে এলো রাজধানীতে
বিএনপি সরকারকে হটানো যাবে না: শাহে আলম
বিএনপি সরকারকে হটানো যাবে না: শাহে আলম
আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের শাস্তি
আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের শাস্তি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন