দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ

ময়মনসিংহ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, ১৬:১৯ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৬:১৯

ময়মনসিংহ নগরীতে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রেলপথে প্রায় সোয়া দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনটিতে ভ্রমণকারী যাত্রীরা। পরে বিকল ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি মেরামত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ায় রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, বিকল ইঞ্জিনের ত্রুটি সমাধানের পর দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এরপর অন্যান্য ট্রেনও নির্ধারিত শিডিউল অনুযায়ী চলাচল করছে। ফলে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
স্বজনদের বিদায় জানাতে ট্রেনে উঠেই বিপাকে ১২ জন, গুনতে হলো জরিমানা
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা
সর্বশেষ খবর
দুপুরেই যেন সন্ধ্যা নেমে এলো রাজধানীতে
দুপুরেই যেন সন্ধ্যা নেমে এলো রাজধানীতে
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
বিএনপি সরকারকে হটানো যাবে না: শাহে আলম
বিএনপি সরকারকে হটানো যাবে না: শাহে আলম
আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের শাস্তি
আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের শাস্তি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন