দুপুরেই যেন সন্ধ্যা নেমে এলো রাজধানীতে

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২০ নভেম্বর ২০২৬, ১৬:১৫ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৬:১৫

সাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গতকাল থেকে রাজধানীতে একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যা শীতের আগমনী বার্তা দিচ্ছে। মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টিতে ভেজা সড়ক আর শীতল আবহাওয়ায় বদলে গেছে চিরচেনা নগরীর দৃশ্যপট। আকাশ এতটাই মেঘাচ্ছন্ন যে আজ দুপুরেই যেন রাজধানীতে নেমে আসে সন্ধ্যা। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় গন্তব্যের উদ্দেশে ছুটতে দেখা যায় নগরবাসীকে। 

রাজধানীতে বৃষ্টি (ছবি: নাসিরুল ইসলাম)

আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। পূর্ব-উত্তর পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

রাজধানীতে বৃষ্টি (ছবি: নাসিরুল ইসলাম)

এদিকে, আজ সকাল ৯টা থেকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথাব বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

রাজধানীতে বৃষ্টি (ছবি: নাসিরুল ইসলাম)

/আইএএম/
সম্পর্কিত
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা হাজার পর্যটক
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে যশোরে ১২৩ মিমি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস
সর্বশেষ খবর
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
বিএনপি সরকারকে হটানো যাবে না: শাহে আলম
বিএনপি সরকারকে হটানো যাবে না: শাহে আলম
আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের শাস্তি
আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের শাস্তি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন