ঘুষ চেয়ে চাকরিচ্যুত হলেন ইউজিসি’র দুই কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫২

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প থেকে ১০ লাখ টাকা ঘুষ চাওয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা হলেন, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক নাছিমা রহমান ও একই বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আতোয়ার রহমান।

গত বুধবার (৩১ আগস্ট) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

জানা যায়, গত জুন মাসের শেষ সপ্তাহে খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে ইউজিসি’র ওই দুই কর্মকর্তাসহ শিক্ষা মন্ত্রণালয়ের আরও দুই কর্মকর্তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ১০ লাখ টাকা ঘুষ চান।

পরে ১০ লাখ টাকা ঘুষ চেয়েছেন বলে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফায়েকুজ্জামান একটি লিখিত অভিযোগ পাঠান মন্ত্রণালয় ও ইউজিসিতে। এর পরপরই গত ৩ মে মন্ত্রণালয় ও ইউজিসি দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করে। এ সময় ইউজিসি’র ওই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তদন্ত শেষে অভিযুক্ত ইউজিসি’র ওই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হলো।

এ বিষয়ে ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অন্যায় করে কেউ পার পাবেনা। এটা তারই উল্লেখযোগ্য দৃষ্টান্ত’।
/আরএআর/এবি/

আরও পড়ুন

স্টেট ইউনির্ভাসিটিতে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক