স্টেট ইউনির্ভাসিটিতে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশ

মাজেদুল হক তানভীর
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৯
image

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এ সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ধানমণ্ডি ২৭ নম্বরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

স্টেট ইউনির্ভাসিটিতে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশ  

সমাবেশটির সভাপতিত্ব করেন এসইউবি’র উপাচার্য প্রফেসর ড. ইফতেখার গণি চৌধুরী।

সমাবেশে উপাচার্য বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনও স্থান নেই। জঙ্গিবাদ দমনে রুখে দাঁড়াবে বাংলাদেশ। যত বিপর্যয় আসুক আমরা ভয় পাবো না। চ্যালেঞ্জ নিয়ে মাথা উঁচু করে সকল সমস্যা মোকাবিলা করবো। দেশে চলমান জঙ্গিবাদ মোকাবিলায় ছাত্র, শিক্ষকসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

স্যায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর শামসুল ওয়ারেস বলেন, আমরা এখন একটি দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। ধৈর্য্য ধরে মোকাবিলা করে দেশকে এই সংকট থেকে বের করে নিয়ে আসতে হবে।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিবাদের মাধ্যমে ইসলামকে কলঙ্কিত করছে একটি চক্র। জঙ্গিবাদের বিরুদ্ধে একাত্তরের মতো এক হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর এ ওয়াই এম একরাম উদ-দৌলা,ট্রেজারার মেজর জেনারেল (অব.) ডা. এম শাহজাহান, ফার্মাসি বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মাদ সাইফুল ইসলাম পাঠান প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আর্কিটেকচার বিভাগের প্রধান অ্যাসিস্টেন্ট প্রফেসর সাজ্জদ উর রশিদ, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সমন্বয়ক অ্যাসিস্টেন্ট প্রফেসর সজীব সরকার, আইন বিভাগের প্রধান জিনাত আমিন, অ্যাসিস্টেন্ট প্রফেসর নাজিয়া রহমান, বিজনেস স্টাডিজের বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর নিপা সাহা, অ্যাসিস্টেন্টসিফাত কামাল, ইংরেজি বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর তাসলিমা আক্তার প্রমুখ।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের