শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৬, ২২:০৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২২:০৬

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ শিক্ষক নিবন্ধনের ১৩তম লিখিত পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) লিখিত পরীক্ষায় ১৮ হাজার ৯৭৩ জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষায় স্কুল-২, স্কুল এবং কলেজ পর্যায়ে এক লাখ ২৭ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৪৬১ জন, স্কুল পর্যায়ে ১ হাজার ৩৮৬৮ জন এবং কলেজ পর্যায়ে ৪হাজার ৬৪৪ জনসহ সর্বমোট ১৮ হাজার ৯৭৩ জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ২৩টি, স্কুল পর্যায়-২ পর্যায়ে ১৯টি এবং কলেজ পর্যায়ে ৩৫টিসহ সর্বমোট ৭৭টি বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে।
পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটক বিডি লিঃ SMS-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।

/এসএমএ/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম