উপাচার্যের আশ্বাসে চবির কর্মকর্তাদের কর্মবিরতি স্থগিত

চবি প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৬

উপাচার্যের আশ্বাসে চবির কর্মকর্তাদের কর্মবিরতি স্থগিত উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী  কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনের  ওপর হামলাকারীদের শাস্তির আশ্বাস দিলে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তরার। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক খোকন বাংলা ট্রিবিউনকে জানান, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে তারা সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসির  কাছে আবেদন করেন। এসময় উপাচার্য পাঁচ কর্মদিবসের মধ্যে দোষীদের চিহ্নিত করে শাস্তির আশ্বাস দিলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত  কর্মবিরতি স্থগিত করা হয়।
এসময় তিনি আরও বলেন, উক্ত দিবসের মধ্যে দোষীদের শাস্তির আওতায় আনা না হলে রবিবার থেকে পুনরায় কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, গত সোমবার বেলা ১২টার দিকে কলা ও মানববিদ্যা অনুষদের ‘ব’ ইউনিটের ভর্তির কোটায় অনিয়ম হচ্ছে দাবি তুলে ডিন অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। এসময় তারা ডিন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকে মারধর করার প্রতিবাদে চবি অফিসার্স সমিতি অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতির ঘোষণা দেয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম