পরীক্ষার ৭ বছর পর ফল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ১৮:৩৮আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৮:৪৩

পরীক্ষার ৭ বছর পর ফল ঘোষণা সাত বছর আগের ঘটনা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ উপজেলা শিক্ষা অফিসারের শূন্য পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১০ সালের ২৫ জুন। এত বছর পর এসে প্রকাশিত হলো এর ফল। এতে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হলেন সাত জন।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে বুধবার (২৩ আগস্ট) এ ফল প্রকাশিত হয়েছে। এর নোটিশে বলা হয়েছে— প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ উপজেলা শিক্ষা অফিসারের শূন্য পদের জন্য ২০০৮ সালের ৫ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৫ জুন অনুষ্ঠিত হয়েছে পরীক্ষাটি। এখান থেকে সাত জন উত্তীর্ণ হয়েছেন মৌখিক পরীক্ষার জন্য।
এ প্রসঙ্গে জানতে ফোন করা হলে পিএসসি’র চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার পর এতদিন এ নিয়ে মামলা চলছিল। মামলার নিষ্পত্তি না হলে তো আর ফল দেওয়া যায় না। তাই মামলা নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গেই ফল ঘোষণা করেছি।’

/আরএআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম