জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৭, ১৪:১১আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৪:২১

জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষা এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৬ সালর চতুর্থ বর্ষের গত ২৬ আগস্টের স্থগিত পরীক্ষা আগামী ১৯ অক্টোবর দুপুর দেড়টায় অনুষ্ঠিত হব। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে, চলমান ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার স্থগিত ও অবশিষ্ট পরীক্ষাগুলোরও সংশাধিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bdwww.nubd.info থেকে জানা যাবে।
আরও পড়ুন-
পিডিপির কার্যক্রমের বৈধতা দেওয়া কেন বেআইনি হবে না: হাইকোর্ট

দ্বিতীয়বার মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে রিটের শুনানি ১১ সেপ্টেম্বর

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান