প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকদের সমাবেশ করতে দেয়নি পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৮, ১৩:১৩আপডেট : ১০ জুন ২০১৮, ১৪:৩৭

আন্দোলনরত শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ শিক্ষকদের সমাবেশ করতে দেয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষক নেতারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সারাদেশ থেকে শিক্ষকরা রবিবার (১০ জুন) প্রেসক্লাবের সামনে সমবেত হন। পরে সকাল ১০টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়।

শিক্ষক নেতারা জানান, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা থাকলেও ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন এমপিও প্রস্তাবনা নেই। আর এ কারণেই শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে দাবি আদায়ে আবার মাঠে নামার ঘোষণা দেন।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, গত বছর এমপিওভুক্তির দাবিতে আন্দোলনের পর প্রধানমন্ত্রীর আশ্বাসেই আমরা আন্দোলন স্থগিত করে ঘরে ফিরেছিলাম। কিন্তু প্রস্তাবিত বাজেটে এমপিওভুক্তির প্রতিফলন নেই। তাই এখন আমরা আবারও বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। কিন্তু পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছেন।

তিনি বলেন, যেকোনও মূল্যে আমরা কর্মসূচি পালন করবো। প্রেসক্লাবের আশপাশে অবস্থান করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারও শিক্ষক-কর্মচারী।

/এসও/আরএআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের