প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন তিন শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৮, ০২:০০আপডেট : ০৩ জুলাই ২০১৮, ২০:০৬

স্বর্ণ পদক সর্বোচ্চ নম্বর পাওয়ায় প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। সোমবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক চিঠিতে তিন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও সনদ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী দ্বীপান্বিতা বাড়ৈ ও নীলিমা ইয়াসমিন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইসরাত জাহান মিলি পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। তারা নিজ নিজ বিভাগে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ জুলাই প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এই তিন শিক্ষার্থীকে স্বর্ণপদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাদের প্রধানমন্ত্রীর স্বর্ণপদক দেওয়া হবে। যারা ভালো ফল করছেন তাদের মূল্যায়ন করছে সরকার।’

/আরএআর/এসএমএ/আইএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম