ছাত্রলীগের হামলার প্রতিবাদে আইন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত

ঢাবি প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ১২:২৬আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১২:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে। বুধবারও (৪ জুলাই) বিভাগে কেউ ক্লাস করতে আসেনি। সোমবার (২ জুন) থেকে তারা ক্লাস বর্জন করেছেন। বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মানসুরা আলম।

তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ অন্যায়ভাবে হামলা করেছে। এটা একটি যৌক্তিক আন্দোলন। তাই ছাত্রলীগের এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা ক্লাস বর্জন করে আসছি এবং আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।’

তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূর হোসেন নয়ন বলেন,‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদের বিভাগের শিক্ষার্থীর ছিলেন। তিনি কখনও অন্যায়কে সমর্থন করেননি। তাই আমরাও কোনোদিন অন্যায়কে সমর্থন করবো না। তাছাড়া কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে,তারা এখন জেলে আছে। আমরা তাদেরকে জেলে রেখে কীভাবে ক্লাস করতে পারি?’

দ্বিতীয় বর্ষের শ্রেণি প্রতিনিধি সাইয়েদ আবদুল্লাহ বলেন, ‘আমি ক্লাস প্রতিনিধি হিসেবে বিভাগে এসেছি। কোনও শিক্ষার্থী ক্লাসে আসেনি।’

তৃতীয় বর্ষের ক্লাস প্রতিনিধি সুদীপ্ত ভট্টাচার্য বলেন, ‘আমাদের বিভাগের ক্লাস যেদিন খেকে চালু হয়েছে। সেদিন থেকে শিক্ষার্থীরা ক্লাসে আসছে না।’

এ বিষয়ে জানতে চাইলে আইন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নাইমা হক বাংলা ট্রিটিউনকে বলেন, ‘শিক্ষার্থীরা ক্লাসে আসছে না এটা ঠিক। সামনে তাদের পরীক্ষা। সাধারণত পরীক্ষার কয়েকদিন আগে শিক্ষার্থীরা ক্লাসে আসে না। তবে বিভাগের সব শিক্ষক উপস্থিত আছেন।’  

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম