ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আবারও হামলা

ঢাবি প্রতিনিধি
১৫ জুলাই ২০১৮, ১৩:২৫আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৫:৫৭

কোটা আন্দোলনকারীদের ওপর হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে কোটার পক্ষে মানববন্ধন শেষে ফেরার পথে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে শিববাড়ি মোড়ে শেখ রাসেল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক বলেন, ‘মানববন্ধনের শেষ পর্যায়ে সরকারদলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আমাদের ঘিরে ফেলে। পরে আমরা রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার পথে শিববাড়ি মোড়ে শেখ রাসেল টাওয়ারের সামনে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং আমাদের লাঞ্ছিত করে।’

হামলার সময় দৌড়ে পালাচ্ছেন শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী রাফিয়া তামান্না বলেন, ‘তারা প্রথম থেকে আমাদের মানববন্ধনে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তারা আমাদের শিক্ষকদের জামায়াত-শিবির বলে অপমান করেছে। আমরা মিছিল নিয়ে যাওয়ার সময় হামলা চালায়। সাংবাদিকরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা করে। এসএম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সায়েম সাংবাদিকদের ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করে। এবং কয়েকটি মোবাইল ফোন ভেঙে ফেলে।’ এ বিষয়ে সাংবাদিকরা সায়েমের কাছে জানতে চাইলে তিনি দৌড়ে পালিয়ে যান।

হামলার শিকার এক আন্দোলনকারী হামলার ঘটনার পর ঘটনাস্থলে ভিসির প্রক্টরিয়াল বডির লোকজন এসে বহিরাগতদের চলে যেতে মাইকিং করে। তবে প্রক্টরিয়াল বডির লোকজন তাদের পরিচয় প্রকাশ করেননি।

এর আগে সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকারীরা ও কোটা আন্দোলনে নিপীড়িত শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ছাত্রলীগ মানববন্ধন করে। কর্মসূচির একপর্যায়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রাজ্জাক খানের বক্তব্যের জের ধরে ছাত্রলীগ নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন।

এই সংক্রান্ত আরও খবর: 

ঢাবিতে কোটার পক্ষে-বিপক্ষে মানববন্ধনে উত্তেজনা 

ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম