ঢাবিতে কোটার পক্ষে-বিপক্ষে মানববন্ধনে উত্তেজনা

ঢাবি প্রতিনিধি
১৫ জুলাই ২০১৮, ১২:৫৩আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১২:৫৭

কোটা আন্দোলনে নিপীড়িত শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ছাত্রলীগের মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে সরকারি চাকরিতে কোটার পক্ষে ও বিপক্ষে মানববন্ধন হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকারীরা ও কোটা আন্দোলনে নিপীড়িত শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ছাত্রলীগ মানববন্ধন করেছে। কর্মসূচির এক পর্যায়ে এক শিক্ষকের বক্তব্যের জের ধরে ছাত্রলীগ নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠেন।

রবিবার (১৫ জুলাই) সকাল ১১টায় ছাত্রলীগ ও পৌনে ১২টায় কোটা সংস্কার আন্দোলনকারীরা মানববন্ধন শুরু করে।

সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রাজ্জাক খান বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘বিশ্বিবিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে ডেকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। ভিসি ও প্রক্টর ব্যর্থ।’ এই বক্তব্যের পর ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে শিক্ষক ও আন্দোলনকারীদের জামায়াত-শিবির আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকে। মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, অর্থনীতি বিভাগের শিক্ষক রুশাদ ফরিদী, উদ্বিগ্ন অভিভাবকদের পক্ষ থেকে রাখাল রাহা ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের মা সালেহা বেগম বক্তব্য রাখেন।

সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তানভীর হাসান সৈকত বলেন, ‘আন্দোলনের নামে যারা ক্যাম্পাস অস্থিতিশীল করতে চায় তাদের প্রতিহত করতে এবং যারা ভিসির বাসায় হামলা চালিয়েছিল তাদের বিচার দাবিতে আমাদের এই মানববন্ধন।’ ছাত্রলীগের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও উপমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল্যাহ আল মামুন প্রমুখ। 

ছবি: নাসিরুল ইসলাম

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের