সরকারি মাধ্যমিকে নিয়োগ পেলেন ৪৪৭ সহকারী শিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৮, ১৮:১৪আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৮:১৭

সরকারি মাধ্যমিকে নিয়োগ পেলেন ৪৪৭ সহকারী শিক্ষক দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন ৩৫তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার ৪৪৭ জন। সোমবার (৬ আগস্ট) বিকালে তাদেরকে বিভিন্ন বিদ্যালয়ে পদায়নসহ নিয়োগ আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে এই সহকারী শিক্ষকদেরকে যোগদান করতে হবে।
নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের মধ্যে বাংলায় ৬ জন, ইংরেজিতে ১৫৪ জন, গণিতে ৪৩ জন, সামাজিক বিজ্ঞানে ৭৩ জন, পদার্থ বিজ্ঞানে ৬১ জন, জীববিজ্ঞানে ৩১, ব্যবসায় শিক্ষায় ৪৭ জন, ভূগোলে ১৬ জন, ধর্মে ৩ জন ও কৃষি বিজ্ঞানে ১৩ জন নিয়োগ পেয়েছেন।
শূন্যপদের বিপরীতে ৩৫তম বিসিএস থেকে নিয়োগের প্রক্রিয়ায় থাকা ৬১০ জনের মধ্যে ৪৪৭ জন চাকরি পেলেন।
জানা গেছে, ৩৬তম বিসিএস থেকে ৩৫১ জন নিয়োগের প্রক্রিয়ায় রয়েছেন। এছাড়া পিএসসির মাধ্যমে বিশেষ পরীক্ষা নিয়ে আরও ১ হাজার ৩৭৮ জন শিক্ষক নিয়োগ দেবে সরকার।

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম