সরকারি হলো আরও ৫ কলেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৮, ২০:১৭আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২০:২৩

প্রজ্ঞাপন বেসরকারি আরও ৫ কলেজকে সরকারি করা হয়েছে। এ কলেজগুলো হলো রাজশাহীর বানেশ্বর কলেজ, রাজবাড়ীর বালিয়াকান্দি কলেজ, বাগেরহাটের শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ, দিনাজপুরের কাহারোল ডিগ্রি কলেজ ও পাকেরহাট ডিগ্রি কলেজ। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শহীদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞপন জারি করা হয়েছে।
নতুন এই ৫ কলেজকে সরকারি করার পর বর্তমানে সরকারি কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৩টি।
প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮’অনুযায়ী গত ২৫ অগাস্ট থেকে পাঁচটি কলেজকে সরকারি করা হলো’
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বেসরকারি কলেজকে জাতীয়করণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রথম দফায় ২৭১টি কলেজ ও দ্বিতীয় দফায় পাঁচটি কলেজকে জাতীয়করণ করা হলো।

/আরএআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে