সুবর্ণচর স্টুডেন্ট ফোরামের নতুন সভাপতি তামজিদ, সম্পাদক আশরাফ

ঢাবি প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৮, ০১:৫৩আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ০২:৫৪

তামজিদ-আশরাফ

ঢাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সুবর্ণচর স্টুডেন্ট ফোরাম ঢাকা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তামজিদ হোসেন তামিম ও সাধারণ সম্পাদক হয়েছেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আশরাফ উল্ল্যাহ। নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হোসেন। 

শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের সামনে নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এতে প্রধান  নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সুবর্ণচর স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি আলী আকবর এবং প্রধান নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে পালন করেন সাংবাদিক তারেক মর্তুজা।

নবনির্বাচিত সভাপতি তামজিদ হোসেন তামিম বলেন, ‘সুবর্ণচর স্টুডেন্ট ফোরাম একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন। আমরা সকলে মিলে এক সঙ্গে কাজ করে এই সংগঠনকে সামনে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি।’ সাধারণ সম্পাদক আশরাফ উল্ল্যাহ বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এ সংগঠনের মূল লক্ষ্য। আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের জন্য কাজ করব।’

২০০৭ সালে এটি প্রতিষ্ঠিত সংগঠনটির আগের কমিটির সভাপতি ছিলেন ইকবাল হোসেন রাসেল এবং সাধারণ সম্পাদক ছিলেন আবদুর রহিম।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম