প্রাথমিক সমাপনীতে এমসিকিউ থাকছে না, সংবাদ সম্মেলন কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ২০:৫৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:২৮

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এ বছর থেকেই প্রাথমিক সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী পরীক্ষায় বহুনির্বচনী (এমসিকিউ) থাকছে না। আগামী ১৮ নভেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে এ পরীক্ষা। আগামীকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এমসিকিউ তুলে দেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েক বছর থেকেই আমরা খেয়াল করছি এমসিকিউ থাকার কারণে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। এছাড়া শিক্ষার্থীদের যোগ্যতা ও মেধা যাচাই করাও সম্ভব হয়না এমসিকিউ দিয়ে। ফলে এবার থেকে প্রশ্নপত্রে এমসিকিউ প্রশ্নপত্র থাকছেনা। গত বছর থেকেই এমসিকিউ তুলে দেওয়ার ব্যাপারে পরিকল্পনা ছিল মন্ত্রণালয়ের।’

সচিব আকরাম-আল-হোসেন  বলেন, ‘এমসিকিউ তুলে দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন দেওয়া হবে। সংক্ষিপ্ত প্রশ্নের মান থাকবে ১ নম্বর করে। যেখানে শিক্ষার্থীদের এক দুই লাইন লিখতে হবে। যাতে শিক্ষার্থী তার মেধা ও যোগ্যতা প্রমাণ করতে পারে।’

আগামী ১৮ নভেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে এ পরীক্ষা। আগামীকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে বক্তব্য রাখবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সচিব আকরাম-আল-হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিতি থাকবেন।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ার পর থেকে প্রশ্নপত্রে বহুনির্বচনী (এমসিকিউ) অংশ ছিল। বহুনির্বচনী অংশ প্রশ্নপত্রে থাকায় প্রশ্নপত্র ফাঁস হয় বলে লক্ষ্য করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতেই বহুনির্বচনী (এমসিকিউ) অংশ বাদ দিয়ে সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে এ বছর থেকে। অন্যদিকে এমসিকিউ প্রশ্নপত্র পদ্ধতিতে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করা সম্ভব নয় উল্লেখ করে শিক্ষাবিদদের বিভিন্ন সময়ে দাবি ছিল এমসিকিউ প্রশ্নপত্র থেকে তুলে দেওয়ার।

/আরএআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম