এমপিও পাচ্ছেন পাঁচ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৮, ২২:০৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:১০

 

শিক্ষা মন্ত্রণালয় পঞ্চগড় জেলার সদ্য বিলুপ্ত ছিটমহলের পাঁচটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা এমপিও (মান্থলি মেমেন্ট অর্ডার) সুবিধা পাচ্ছেন। নিবন্ধনের শর্ত শিথিল করে তাদেরকে এমপিও দিতে জেলা প্রশাসকের কাছে তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, পঞ্চগড় ও বেদীগঞ্জ উপজেলার পাঁচটি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নিবন্ধনের শর্ত শিথিল করে এমপিওভুক্ত করার জন্য প্রধানমনস্ত্রীর ডিও রয়েছে। এমতাবস্থায় এমপিওভুক্তির বিষয়ে প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হলো।  

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার পাঁচটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের নিবন্ধনের শর্ত শিথিল করে তাদের এমপিও দিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা রয়েছে। দীর্ঘ সময় ধরে পিছিয়ে পড়া এই অঞ্চলের জনগোষ্ঠীকে শিক্ষার সুযোগ দিতেই নিবন্ধন শিথিল করা হচ্ছে। সেখানকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিতে এই ব্যবস্থা নিচ্ছে সরকার। 

বর্তমানে শিক্ষক হতে হলে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করে তারপর নিয়োগ পেতে হয়। কিন্তু, এসব শিক্ষা প্রতিষ্ঠানে আগে থেকেই লেখাপড়া চলছিল, ফলে তাদের কোনও শিক্ষক নিবন্ধন নেই।

/এসএমএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম