দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৯ সালের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) থেকে এই ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৫টি আসনের বিপরীতে অংশগ্রহণ করছেন ১ লাখ ১২ হাজার ১৯২ জন শিক্ষার্থী। তবে ভর্তি পরীক্ষার প্রথম দিনে শিক্ষার্থীর সংখ্যা ছিল অনেক কম।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি শিকদার জানান,২২ জানুয়ারি সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বি ইউনিটের রোল নং ২০০০০১-২০৯৩২৫ পর্যন্ত এবং বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২০৯৩২৬-২১৮৬১২ রোলের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে। দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের ৪০০০০১-৪০৭৯৭৫ রোল এবং বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৪০৭৯৭৬-৪১৫৯৫১ রোলের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে।
২৩ জানুয়ারি বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘এ’ইউনিট ১০০০০১-১০৭৭০৫ এবং বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১০৭৭০৬-১১৫৪১০ রোলের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে। দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এইউনিটের ১১৫৪১১-১২৩৩২৬ রোল এবং বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ইইউনিটের ৫০০০০১-৫০১৬০০ রোলের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.hstu.ac.bd পাওয়া যাবে বলে জানান তিনি।








