শিক্ষায় ৬২ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

এস এম আববাস
৩১ মে ২০১৯, ২২:২৩আপডেট : ০১ জুন ২০১৯, ১২:৩৯

বাজেট ২০১৯-২০২০ স্কুল ও কলেজ এমপিওভুক্তিসহ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আগামী (২০১৯-২০২০) অর্থ বছরের জন্য ৬১ হাজার ৯৭ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ চাইবে শিক্ষা মন্ত্রণালয়। এই অর্থ ব্যয় করা হবে  শ্রেণিকক্ষের উন্নয়ন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার কারিকুলাম আপডেটের কাজে। এই অর্থ গতবারের চেয়ে ৯ হাজার ১৮ কোটি টাকা বেশি। গত অর্থবছরে প্রস্তাব করা হয়েছিল ৫৩ হাজার ৫৪ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিসহ বিভিন্ন উন্নয়নখাতের গুরুত্ব দিয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। উন্নয়ন খাত, প্রশিক্ষণ ও প্রকল্পসহ প্রধান খাতগুলোতে বরাদ্দ বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে।’  

সদ্য বদলি হওয়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর (বর্তমানে নির্বাচন কমিশনের সচিব) বলেন, ‘মানসম্মত শিক্ষার জন্য সুযোগ-সুবিধা বাড়াতে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক নিয়োগ, ক্লাসরুম উন্নয়ন ও শিক্ষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ খাতে বরাদ্দ বেশি চাওয়া হয়েছে।’ 

প্রায় একই তথ্য জানালেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘শিক্ষকদের বেতনবৈষম্য দূর করা, ক্লাসরুম নির্মাণ ও সব প্রতিষ্ঠানে মিড ডে মিল চালুর জন্য গুরুত্ব দিয়ে বরাদ্দ চাওয়া হয়েছে।’

২০১৯-২০২০ অর্থ বছরের জন্য শিক্ষা খাতের প্রস্তাবিত বরাদ্দের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে মোট ৩৭ হাজার ৭৮ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য প্রস্তাব করা হয়েছে ২৯ হাজার ৬২৪ কোটি ৯০ লাখ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য ৭ হাজার ৪৫৩ কোটি ৬০ লাখ টাকা।  আর প্রাথমিক ২৪ হাজার ২৯ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী (২০১৯-২০২০) অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬১ হাজার ৯৭ কোটি ৭৫ লাখ টাকা। গত অর্থ বছরে প্রস্তাব করা হয়েছিল ৫৩ হাজার ৫৪ কোটি টাকা। গত অর্থবছরের এই চাহিদার বিপরীতে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল ৪৭ হাজার ৩৫৪ কোটি টাকা।

আগামী অর্থ বছরের বাজেটের জন্য প্রাথমিক ২৪ হাজার ২৯ কোটি ২৫ লাখ টাকা। গত বছরের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত অর্থ বছরে বরাদ্দ পেয়েছিল ২২ হাজার ৪৬৬ কোটি টাকা।

নতুন এমপিও তালিকায় রয়েছে দেশের এক হাজার ৫২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রসা)।  এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার জন্য ব্যয় হবে এক হাজার ২২৮ কোটির টাকার বেশি টাকা। ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটের পর শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদে আগে জানিয়েছিলেন, মোট এক হাজার ৫২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) এমপিও দেওয়া হবে। বাজেট পাসের পর এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে।  এরপর শিক্ষক-কর্মচারীরা অনলাইনে আবেদন করে এমপিওভুক্ত হবেন। শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্ত হওয়ার পর নিয়মিত সরকারি বেতন-ভাতার অংশ পাবেন।

তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, দেশের আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন করে এমপিওভুক্ত করার চেষ্টা চলছে। শিগগিরই ঘোষণাও দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম