মানব সম্পদের অপচয় রোধ করা হবে: শিক্ষা উপমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২০, ১৯:১২আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৯:৪৩

 

মানব সম্পদের অপচয় রোধ করা হবে: শিক্ষা উপমন্ত্রী বর্তমান শ্রম বাজারের চাহিদা পূরণ করতে হলে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘দেশের মনব সম্পদের অপচয় রোধ করতে হলে শিক্ষার্থীদের একটি বিশাল অংশকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে মানব সম্পদের অপচয় রোধ করা হবে।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইডিইবি)  ভবনে ভোকেশনাল শিক্ষক সমিতির জাতীয় সম্মেলনে একথা বলেন তিনি।

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটাতে মনিটরিং জোরদার করার কথা উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘সরকার ঘোষিত লক্ষ্য পূরণ করতে হলে প্রয়োজন হবে বিপুল সংখ্যক শিক্ষক। কারিগরি শিক্ষকদের  প্রশিক্ষণ আরও কার্যকর করতে আলাদা একটি আধুনিক কারিগরি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করা হবে।’

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, ‘সরকার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়াচ্ছে। ভবিষ্যতে কারিগরি শিক্ষা খাতের যে ব্যাপক প্রসার ঘটতে যাচ্ছে, সেজন্য ভোকেশনাল শিক্ষকদের নিজেদেরকে প্রস্তুত করে তুলতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন, কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ডক্টর মোরাদ হোসেন মোল্ল্যা, আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, আইডিইবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুর রহমান‌, ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কালাম ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব কুমার।

 

/এসএমএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম