‘মুজিব শতবর্ষে’ বেতন-ভাতার নিশ্চয়তা চান ইবতেদায়ি শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১০

মুজি শতবর্ষ উপলক্ষে স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের আলোচনা সভা দীর্ঘদিন আশ্বাসের পরও বেতন-কাঠামো পায়নি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। সরকার বেতন-কাঠামো ঠিক করতে নীতিমালা জারি করলেও তা চূড়ান্ত হয়নি। এ নিয়ে দীর্ঘ দিন আন্দোলন করেন তারা। শেষ পর্যন্ত মুজিব শতবর্ষে বিষয়টি সুরাহার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় এই দাবি জানায় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী বলেন, ‘মুজিব শতবর্ষে সবাই কিছু না কিছু পাচ্ছে। আমরা দীর্ঘ দিনেও বেতন কাঠামোর আওতায় যেতে পারিনি। একসঙ্গে নিবন্ধন পাওয়া প্রাথমিক শিক্ষকদের সরকারি করা হয়েছে। তাই মুজিব শতবর্ষে স্বতন্ত্র ইবদোয়ি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জারি করা নতুন নীতিমালা অনুযায়ী বেতন-কাঠামো চূড়ান্ত করার দাবি জানাই। এটি পরবর্তীতে সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৮৪ সালে সর্বমোট ১৮ হাজার ১৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নিবন্ধন দেয় সরকার। এরমধ্যে ১৯৯৪ সালে এক হাজার ৫১৯টি মাদ্রাসাকে ৫০০ টাকা করে অনুদান দেওয়া শুরু হয়। এসময় সমান অনুদান পাওয়া প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়। তবে এখনও সামান্য অনুদানেই চলছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো। বর্তমানে ইবতেদায়ি প্রধান শিক্ষকরা দুই হাজার ৫০০ টাকা এবং সহকারী শিক্ষকরা দুই হাজার ৩০০ টাকা সরকারি অনুদান পাচ্ছেন। নতুন নীতিমালা অনুযায়ী ইবতেদায়ি শিক্ষকরা প্রাথমিক শিক্ষকদের সমমানের গ্রেডে বেসরকারি শিক্ষক হিসেবে বেতন-ভাতা দেওয়ার কথা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠেনের কেন্দ্রীয় মহাসচিব তাজুল ইসলাম ফরাজী, সংগঠনের সহ-সভাপতি সদস্য আব্দুর রহিম, গিয়াস উদ্দিন, সহ-যুগ্ম সচিব সাইফুল্লাহ হেলাল, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ও রানু মিয়া, দফতর সম্পাদক সাইদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ফেন্সি খাতুন প্রমুখ।

/এসএমএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম