ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

দুই পক্ষকেই শান্ত থাকার নির্দেশ শিক্ষা উপমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৬

মহিবুল হাসান চৌধুরী নওফেল

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় বাড়াবাড়ি না করে দুই পক্ষকেই শান্ত থাকার নির্দেশ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও চানখারপুল এলাকায় হামলা ও পাল্টা হামলায় ঢাকা কলেজ ও সিটি কলেজের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সায়েন্স ল্যাব এলাকায় অজ্ঞাত যুবকরা ঢাকা কলেজের প্রথম বর্ষের পাঁচ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। এরপর বেলা তিনটার দিকে চানখারপুলে সিটি কলেজের এক শিক্ষার্থীকে বাস থেকে নামিয়ে মারধর করে ঢাকা কলেজের ছাত্ররা।

এই ঘটনায় দুই কলেজের দুই পক্ষকেই শান্ত থাকার নির্দেশ দিয়ে উপমন্ত্রী বলেন, ‘দোষীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনও পক্ষই যেনও বাড়াবাড়ি না করে। তারা যেনও শান্ত থাকে।’

 

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম