মুজিববর্ষে পুরো শিক্ষা ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (১ মার্চ) রাজধানীর শিক্ষাভবনে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন নিরীক্ষা অধিদফতর আয়োজিত অটোমেশন সফটওয়্যার সংক্রান্ত আলোচনা সভায় তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা মুজিববর্ষকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখতে চাই না। মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হৃদয়ে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মুজিববর্ষ উপলক্ষে সরকার পুরো শিক্ষা ব্যবস্থাকে অটোমেশনের আওতায় নিয়ে আসবে।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক ওলিউল্লাহ মো. আজমতগীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মহাপরিচালক অধ্যাপক আহাম্মেদ সাজ্জাদ রশীদসহ অনেকে।








