এসএসসিতে বিদেশের কেন্দ্রে উত্তীর্ণ ৯৪.৬৪ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২০, ১৩:৫৩আপডেট : ৩১ মে ২০২০, ১৩:৫৩

ফল প্রকাশ (ফাইল ছবি) এবারের এসএসসি ও সমমান  পরীক্ষায় বিদেশে অবস্থিত কেন্দ্রগুলো থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ। আর সারাদেশে এবার এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ৮৭। সেই তুলনায় বিদেশের কেন্দ্র থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার বেশি।

রবিবার (৩১ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী জানান, বিদেশে অবস্থিত ৯টি কেন্দ্র থেকে ৩৩৬ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩১৮ জন। অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৮ জন। এসব কেন্দ্রগুলোতে মোট পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ। চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি পরীক্ষায় তিন হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মাদ্রাসা বোর্ড অর্থাৎ দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন ছাত্রী বেশি পাস করেছে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ড থেকে এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

আরও পড়ুন...

যেভাবে এসএসসি ও সমমানের ফল জানা যাবে
পাসের হারে এবারও সেরা রাজশাহী বোর্ড

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮২.৮৭ শতাংশ

পাসের হারে এগিয়ে মেয়েরা

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান