বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২০, ২০:১৪আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২০:২১

শিক্ষা মন্ত্রণালয় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য করা ২০১০ সালের আইন সংশোধন করতে কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে এক মাসের মধ্যে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে প্রতিবেদন দাখিল করতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে আহ্বায়ক করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। অন্য দুই সদস্য হচ্ছেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) আ. ন. ম. তরিকুল ইসলাম।
সোমবার (২৪ আগস্ট মন্ত্রণালয়ের উপসচিব আ ন ম তরিকুল ইসলাম স্বাক্ষরিত কমিটি গঠনের আদেশ মঙ্গলবার (২৫ আগস্ট) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
কমিটির কার্য পরিধিতে বলা হয়, কমিটি মানসম্মত শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০’ যুগোপযোগী করার লক্ষ্যে সংশোধন/সংযোজন/পরিবর্তন/পরিমার্জন করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে হবে। প্রয়োজনে সদস্য কো-অপ্ট করা যাবে। এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম