করোনাকালে ডিপিই’র ব্যতিক্রমী উদ্যোগ

এস এম আববাস
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৮

প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত অতিথিদের স্বাস্থ্য নিরাপত্তা রক্ষায় নিরাপদ পরিবেশে ভবনের ভেতরেই দুটি সততা স্টোর চালু করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের বাইরে গিয়ে অনিরাপদ পরিবেশে চা-নাস্তা করা থেকে বিরত রাখতে এবং বহিরাগত অতিথিদের নিরাপদ পরিবেশে আপ্যায়নের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়। করোনা পরবর্তী নিও নরমাল পরিস্থিতিতেও এই স্টোর চালু রাখা হবে।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরে মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘন ঘন বাইরে গিয়ে চা নাস্তা করে ফিরে আসার ক্ষেত্রে করোনার ঝুঁকি তৈরি হবে। সে কারণে দুটি সততা স্টোর চালু করা হয়েছে।  কর্মকর্তা-কর্মচারী এবং অতিথি যারা আসবেন তাদেরও বাইরে গিয়ে চা-নাস্তা করতে হবে না। শীতের সময় পিঠাসহ সংরক্ষণ করা সহজ এমন খাদ্যদ্রব্য সুলভ মূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যবিধি মেনে সততা স্টোর চালু করা হয়েছে।’ সততা স্টোরের জায়গায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি বলে জানান মহাপরিচালক মো. ফসিউল্লাহ্।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভবনের তিন তলায় একটি এবং নিচ তলায় একটি সততা স্টোর করা হয়। কিন্তু করোনার কারণে সরকারি ছুটি দফায় দফায় বাড়ানো হলে সততা স্টোর চালু করা সম্ভব হয়নি। পরে অফিস খুললে মহাপরিচালক নিজের উদ্যোগে দুটি সততা স্টোর করার ব্যবস্থা নেন। নিরাপদ দূরত্ব বজায় রেখে অতিথিদের বসার ব্যবস্থা নিতে সোফা রাখা হয়েছে সততা স্টোরের পাশে। সেখানে বসে চা, কফি, বিস্কুট-চানাচুরসহ হালকা নাস্তা করার ব্যবস্থা রাখা হয়। আর সততা স্টোর হওয়ার কারণে অধিদফতরে আসা লোকজনও বেশ স্বস্তির মধ্যে কাটাতে পারছেন সততা স্টোরে বসে।

করোনাকালে ডিপিই’র ব্যতিক্রমী উদ্যোগ

রবিবার চট্টগ্রাম থেকে আসা অতিথি সুজিত সাহা জানান, জরুরি প্রয়োজনে এসে সততা স্টোর পেয়ে বেশ ভালো লাগছে। সরকারি অফিসগুলোতে এভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সততা স্টোর করা হলে করোনা মহামারির সময় মানুষ নিরাপদে চা-নাস্তা করতে পারবে। মাত্র দশ টাকা যে কফি দেওয়া হচ্ছে তা বাইরে ২০ টাকাতেও পাওয়া যাবে না। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে খাওয়ার সুযোগও নেই বাইরে।’

নাম প্রকাশ না করার শর্তে অধিদফতরের একজন কর্মকর্তা বলেন, ‘আগে কোনও অতিথি আসলে চা অফার করার সুযোগ ছিল না। এখন নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চা-কফিসহ হালকা নাস্তা করাতে পারছি। আর আমাদেরও ঝুঁকি নিয়ে বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। সময়ও কম লাগছে, ফলে অফিসের কাজে ফাঁকি দেওয়ার সুযোগও কমে গেছে।’

করোনাকালে ডিপিই’র ব্যতিক্রমী উদ্যোগ

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম