ছাত্র অধিকার পরিষদ থেকে মামুনকে অব্যাহতি

ঢাবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ২০:২৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৬

হাসান আল মামুন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে তার সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। মামুনসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণ মামলা দায়ের করায় নিজ সংগঠন থেকে হাসান আল মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২১ ও ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ৪ নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে লালবাগ ও কোতোয়ালি থানায় দুটি অভিযোগ দায়ের করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র অধিকার পরিষদ ছাত্র তথা গণমানুষের যৌক্তিক ও ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে। নারীর প্রতি বৈষম্য, নিপীড়ন ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র অধিকার পরিষদ সব সময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে৷ তাই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা নিরূপণে এবং সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক তারেক রহমান ও আরেক যুগ্ম-আহ্বায়ক রাফিয়া সুলতানা।
গঠিত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুপারিশসহ ঘটনার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কাছে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ একইসঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

/এসআইআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি