‘এ’ লেভেল পরীক্ষা শুরু, ‘ও’ লেভেল ৫ অক্টোবর থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১৯:২৭আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২০:৫০

পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা (ফাইল ছবি) শিক্ষা মন্ত্রণালয়ের চার শর্ত মেনে বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে ইংরেজি মাধ্যম ‘এ’ লেভেল পরীক্ষা। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ‘ও’ লেভেল পরীক্ষা। এই পরীক্ষা দুটি শেষ করতে হবে আগামী ২৩ অক্টোবরের মধ্যে। দুই পরীক্ষায় ৫ হাজার ২০০ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গাইডলাইন এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ পরীক্ষার আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল।

চার শর্ত মেনে বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে পরীক্ষা নেওয়ার বিষয়টি অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের শর্তগুলো হলো:

১) স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

২) সারা দেশের ৩৫টি ভেন্যুতে প্রতিদিন এক হাজার ৮০০ পরীক্ষার্থীর বেশি জনের পরীক্ষা নেওয়া যাবে না। পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীর মাঝে দূরত্ব থাকতে হবে ৬ ফুট।

৩) পরিস্থিতি বিবেচনায় যেকোনও সময় সরকার জনস্বার্থে পরীক্ষা নেওয়ার অনুমতি বাতিল করতে পারবে।

৪) পরীক্ষার সময় কোনও শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার দায়-দায়িত্ব নিতে হবে ব্রিটিশ কাউন্সিলকেই।

এদিকে, পরীক্ষার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন আদালতে রিটটি দায়ের করেন। পরে সেটি খারিজ করে দেন উচ্চ আদালত। রিট খারিজের পর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ‘এ’ লেভেল পরীক্ষা শুরু করা হয়।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে ব্রিটিশ কাউন্সিল জানিয়েছিল, এ বছরের অক্টোবর-নভেম্বর (২০২০) সেশনের ইন্টারন্যাশনাল জিসিএসই, আইজিসিএসই, ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পর্যায়ের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, দেশে প্রায় ৫ হাজার ২০০ শিক্ষার্থী আছে, যারা অক্টোবর-নভেম্বরের পরীক্ষার জন্য জুলাই-আগস্টে রেজিস্ট্রেশন করেছে। সময় মতো এই পরীক্ষা দেওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাধ্যতামূলক মাস্ক পরিধান, পরীক্ষার্থীদের শারীরিক দূরত্ব, পরীক্ষাকেন্দ্র নিয়মিত পরিষ্কার, স্যানিটাইজেশনসহ ব্রিটিশ কাউন্সিলের সুরক্ষা প্রোটোকলগুলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও খুলনার সব পরীক্ষা কেন্দ্রে অনুসরণ করা হবে।

/এসএমএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সারপ্রাইজ হানিমুনে’ মজছেন নতুন প্রজন্মের দম্পতিরা
‘সারপ্রাইজ হানিমুনে’ মজছেন নতুন প্রজন্মের দম্পতিরা
মা নেই বাবা ভবঘুরে, ধর্ষণের শিকার ৮ বছরের শিশু: মামলা হলো ভাইরালের পর
মা নেই বাবা ভবঘুরে, ধর্ষণের শিকার ৮ বছরের শিশু: মামলা হলো ভাইরালের পর
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
অবিশ্বাস্য তথ্য: মেসির পূর্বপুরুষের জন্ম ব্রাজিলে!
অবিশ্বাস্য তথ্য: মেসির পূর্বপুরুষের জন্ম ব্রাজিলে!
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া