বিলুপ্ত করা হচ্ছে ঢাবির ‘ঘ’ আর ‘চ’ ইউনিট

ঢাবি প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২০, ১৪:১৭আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৪:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে (বিজ্ঞান, কলা, ব্যবসা) স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিলুপ্ত করা হবে সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ এবং চারুকলা অনুষদের চ ইউনিটের ভর্তি পরীক্ষা। তবে, এ বছর আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে।

রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হয়। মিটিংয়ে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বৈঠক শেষে উপাচার্য বলেন, ‘উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে তিনটি গ্রুপ আছে (বিজ্ঞান, কলা, বাণিজ্য) ভবিষ্যতে সেগুলোকে বিবেচনায় নিয়ে তিনটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে। তিনটি ইউনিটের নামকরণ কী হবে, তা পরে ঠিক করা হবে।’

এটি কার্যকর হবে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে৷ এক্ষেত্রে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্ত করা হবে। এ দুই ইউনিটের শিক্ষার্থীদেরও বিজ্ঞান, কলা এবং ব্যবসা শিক্ষা ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার সংখ্যা এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্যই এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কীভাবে চ ইউনিট এবং ঘ ইউনিটকে শুধু ক, খ, গ এ তিনটি ইউনিটের সঙ্গে সমন্বয় করা হবে, সে বিষয়ে পরে বিভিন্ন কলা কৌশল অনুসরণ করা হবে। 

মূলত উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়, মানবিক বিভাগের শিক্ষার্থীরা খ ইউনিট এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা গ ইউনিটের মাধ্যমে ভর্তি হয়ে আসছে৷ এ তিন ইউনিটে পরীক্ষার পর অনুষ্ঠিত হতো সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ ইউনিটের পরীক্ষা৷ যেটির মাধ্যমে তিনটি বিভাগের শিক্ষার্থীরা কেবল বিভাগ পরিবর্তনের জন্যই পরীক্ষা দিতেন। এক্ষেত্রে অনেকে বিজ্ঞান থেকে ব্যবসা বা মানবিকের বিষয়ে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতেন। আবার ব্যবসা থেকে মানবিকে চলে আসার জন্য পরীক্ষা দিতেন।

 

/এসআইআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
কোমরসমান পানি মাড়িয়ে ও নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা, জানালেন ক্ষোভ
প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিংয়ের নির্দেশ শিক্ষামন্ত্রীর 
সর্বশেষ খবর
আমিরাতের ২ ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার আইআরজিসির
আমিরাতের ২ ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার আইআরজিসির
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১
১১ বিলিয়ন ডলারে তৈরি হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকার দ্বীপ
১১ বিলিয়ন ডলারে তৈরি হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকার দ্বীপ
এমবাপ্পে কতটা ফিট, স্পেনের বিপক্ষে খেলতে পারবেন?
এমবাপ্পে কতটা ফিট, স্পেনের বিপক্ষে খেলতে পারবেন?
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান